সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

তারাকান্দায় সোহাগ হত্যা মামলার প্রধান আসামী মামুনুর রশিদ গ্রেফতার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের তারাকান্দায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটে যাওয়া সোহাগ মিয়া (২০) হত্যা মামলার পলাতক আসামী মামুনুর রশিদ (৩৫) অবশেষে গ্রেফতার হয়েছেন। শনিবার (২৩ আগস্ট ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ও সিপিএসসি, র‌্যাব-১, গাজীপুরের যৌথ অভিযানে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, বাদী ইকবাল হোসেন (৫৪) ও বিবাদীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে গত ১২ আগস্ট ২০২৫ দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে তারাকান্দা উপজেলার পশ্চিম মালিডাঙ্গা গ্রামের সুরুজ মিয়ার বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর ভিকটিম সোহাগ মিয়াকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এজাহারভুক্ত আসামী ও তাদের সহযোগীরা অতর্কিতভাবে আক্রমণ করে। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পিতা ইকবাল হোসেন বাদী হয়ে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৩, তারিখ: ১৭ আগস্ট ২০২৫। এতে দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩০২/১১৪/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকে তারা ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতারে তৎপর হয়। এর ধারাবাহিকতায় মামলার ৭ নং এজাহারভুক্ত আসামী মামুনুর রশিদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

তারাকান্দায় সোহাগ হত্যা মামলার প্রধান আসামী মামুনুর রশিদ গ্রেফতার

আপডেট সময় : ০৯:১০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫