সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: নাহিদ ইসলাম

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। রোববার মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত ‘২০২৪-এর গণ-অভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবং পরে প্রবাসী সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিতে গণপরিষদ নির্বাচনই হতে হবে। এর বাইরে আর কোনো নির্বাচন হবে না। “আমার কাছেও মনে হচ্ছে না, সেটা বাস্তবিক হবে। আমরা কখনো তারিখ নিয়ে পক্ষ-বিপক্ষ করিনি। সংস্কারের নিশ্চয়তা আর বিচারের নিশ্চয়তা দিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, আপত্তি নেই।”

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন পেছানো কিংবা আসন সমঝোতার মতো কথা আসলে গালগল্প। এগুলো মিথ্যা প্রোপাগান্ডা ও গুজব। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার।”

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর জনগণের কাছে বলতে হবে—পরিবর্তন এসেছে জুলাইয়ের মাধ্যমে। তাই সংস্কারই এনসিপির প্রধান এজেন্ডা, এর পরেই নির্বাচন নিয়ে ভাবা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৮:২৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫