সংবাদ শিরোনাম ::
বরিশাল থেকে কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেফতার
মোঃ রাকিব হোসেন
- আপডেট সময় : ১১:০৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

জুলাই গণহত্যা মামলার আসামি কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডি জানিয়েছে, গ্রেফতারের পর তাকে ঢাকায় আনা হচ্ছে এবং আগামীকাল আদালতে হাজির করা হবে।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার এক মামলায় মাইটিভির চেয়ারম্যান ও আলোচিত কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে পুলিশ।














