সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ৩ জন গ্রেফতার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১০:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকায় বিশেষ অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (২৩ আগস্ট ২০২৫) রাতে কোতোয়ালী থানার ১ নম্বর ফাঁড়ি পুলিশ এ অভিযান পরিচালনা করে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশে এবং ১ নং ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ কমর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এ অভিযানে অংশ নেয়। এসময় কৃষ্টপুর এলাকার চিহ্নিত তিন মাদক ব্যবসায়ী— রুবেল (৪৫), পাপ্পু (৪০) ও আবির (২০)-কে ৩০০ গ্রাম গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পূর্বেও মাদক ও ছিনতাই সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং নগরীতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক দমন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ৩ জন গ্রেফতার

আপডেট সময় : ০৯:১০:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫