সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

পিআর ইজ দ্য বেস্ট সলিউশন: জামায়াত নেতা তাহের

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ট্র্যাডিশনাল নির্বাচনী পদ্ধতির ব্যর্থতা স্পষ্ট হওয়ায় এখন পিআর (আনুপাতিক) পদ্ধতি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এ ব্যর্থতার জন্য দায়ী রাজনৈতিক নেতারা ও দলসমূহ, যারা কখনোই সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারেনি। তার ভাষায়, “পিআর ইজ দ্য বেস্ট সলিউশন।”

রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফাউন্ডেশন আয়োজিত ‘পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ তাহের বলেন, ট্র্যাডিশনাল পদ্ধতিতে নির্বাচন মানেই কেন্দ্র দখল, অনিয়ম ও গণভোটের নামে প্রহসন। তিনি উল্লেখ করেন, “যাঁরা বলছেন পিআর বোঝেন না, এটা সঠিক নয়। ইতিমধ্যেই ৭১ ভাগ মানুষ পিআরের পক্ষে রাজি হয়েছে। নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা হচ্ছে। মূল প্রশ্ন হচ্ছে, সংস্কার মানছি কি না।”

তিনি আরও বলেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন মানে আওয়ামী লীগের আমলের নির্বাচন, যা আসলে ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি। তাহেরের মতে, জুলাই চেতনা ছিল ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক চেতনা; তাই সংস্কারবিহীন নির্বাচন এই চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র।

তিনি ঘোষণা দেন, “সংস্কার বাস্তবায়িত হবেই, এবং সেই সংস্কারের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণকে এ বিষয়ে দৃঢ় ভূমিকা রাখতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ড. এম কোরবান আলী। বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল লতিফ মাসুম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এ বি এম ফজলুল করীম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

পিআর ইজ দ্য বেস্ট সলিউশন: জামায়াত নেতা তাহের

আপডেট সময় : ০৮:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫