সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহ-২ আসনে ইসলামী দলগুলোর প্রার্থী চূড়ান্ত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ইসলামী দলগুলো নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে। দলগুলোর হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে প্রার্থীরা এলাকায় প্রচারণা শুরু করেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হচ্ছেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাহবুব আলম মণ্ডল। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়া। বাংলাদেশ খেলাফত মজলিস (রিক্সা প্রতীক) থেকে ঢাকা মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি মোহাম্মদুল্লাহ প্রার্থী হচ্ছেন। খেলাফত মজলিস (ঘড়ি প্রতীক) থেকে মাঠে নামছেন হাফেজ মাওলানা মতিউর রহমান শেখ। আর জমিয়তে উলামায়ে ইসলাম ফুলপুর উপজেলা সভাপতি মাওলানা আবু রায়হান মক্কীকে প্রার্থী করেছে।

প্রার্থীরা জানান, ফুলপুর-তারাকান্দা আলেম-উলামা অধ্যুষিত এবং ধর্মপ্রাণ ভোটার বেশি থাকায় ইসলামী দলগুলোর শক্তিশালী ভোট ব্যাংক রয়েছে। ফলে আসন্ন নির্বাচনে তারা উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করবে বলে আশা করছেন।

অন্যদিকে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। দলীয় সূত্র জানায়, মনোনয়ন বাছাইয়ে জনপ্রিয়তা, ত্যাগ-তিতিক্ষা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা, সততা এবং শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এসব মানদণ্ড যাচাই করেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

বর্তমানে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা এলাকায় ঘন ঘন গণসংযোগ করছেন এবং দলীয় হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন। ফলে আসনটিতে ইসলামী দলগুলোর পাশাপাশি বিএনপির প্রার্থী নিয়েও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহ-২ আসনে ইসলামী দলগুলোর প্রার্থী চূড়ান্ত

আপডেট সময় : ১২:৩৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫