সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৭:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধিদল।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় ঢাকায় পাকিস্তান হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
এর আগে শনিবার দুপুরে বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
তিন দিনের সফরে ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।














