সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ঐতিহাসিক আল-আকসার অগ্নিস্মৃতি, বিশ্ব মসজিদ সুরক্ষা দিবসে মুসলিম ঐক্যের আহ্বান

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ২১ আগস্ট, বিশ্ব মসজিদ সুরক্ষা দিবস। ১৯৬৯ সালের এ দিনে আল-আকসা মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মুসলিম বিশ্বে গভীর ক্ষোভ সৃষ্টি হয়। ওই হামলায় প্রায় দেড় হাজার বর্গমিটার এলাকা ধ্বংস হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় ঐতিহাসিক স্থাপত্যও।

ঘটনার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইসরাইলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে ২৭১ নম্বর প্রস্তাব গ্রহণ করে। এরপর থেকে দিনটি বিশ্ব মসজিদ সুরক্ষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এর লক্ষ্য হলো ধর্মীয় স্থানগুলোর মর্যাদা রক্ষা ও সুরক্ষা নিশ্চিত করা।

আল-আকসা মসজিদ মুসলমানদের প্রথম কিবলা ও ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। এ মসজিদের ওপর হামলা শুধু ধর্মীয় অনুভূতিতেই আঘাত হানে না, বরং মুসলিম ঐক্য ও প্রতিরোধের প্রতীক হিসেবেও স্মরণীয় হয়ে আছে।

মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং সামাজিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্র। তাই এগুলো সুরক্ষিত রাখা মুসলিম বিশ্বের ঐক্য ও মানব সভ্যতার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার দায়িত্বও বটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ঐতিহাসিক আল-আকসার অগ্নিস্মৃতি, বিশ্ব মসজিদ সুরক্ষা দিবসে মুসলিম ঐক্যের আহ্বান

আপডেট সময় : ০২:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫