সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। দলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশক্রমে তাঁকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে তিনি লিখেছেন, “আপনাকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটিতে সদস্য পদে নির্দেশক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

রিজভী আরও উল্লেখ করেন, “মেধা ও শ্রম দিয়ে আপনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন বলে দল আশা রাখে।”

এ সংক্রান্ত আদেশ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুলিপি আকারে জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে কক্সবাজারের রাজনীতিতে একটি পক্ষ সহিদুজ্জামানকে বহিষ্কৃত বলা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালালেও প্রকৃতপক্ষে কেন্দ্রীয় বিএনপি কখনোই তাঁর বহিষ্কারাদেশ দেয়নি। জেলা বিএনপি এ সংক্রান্ত একটি সুপারিশ করলেও কেন্দ্র তা বাস্তবায়ন করেনি। দলের সাংগঠনিক কাঠামো অনুযায়ী, একজন সংসদ সদস্যকে জেলা বিএনপি বহিষ্কার করতে পারে না।

মনোনীত হওয়ার পর ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি বিএনপির রাজনীতিতে কোনো ভেদাভেদ চাই না। আমরা সকল পক্ষকে একসাথে নিয়ে রাজনীতি করতে চাই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান

আপডেট সময় : ০৫:২৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫