সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

যুবদলের ৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার কালিগঞ্জে যুবদলের ছয় নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা সবাই উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দা।

রোববার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তারা দলটিতে যোগ দেন। মানপুর গ্রামের মাস্টার মোহাম্মদ আলীর ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি সালাহউদ্দীন মাহমুদের নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা জানান, জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়েই যুবদল থেকে জামায়াতে এসেছেন।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মুহাম্মদ ইব্রাহীম বাহারী। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, দেশের জনগণ আজ চাঁদাবাজি, দখলবাজি, হত্যা, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ হয়ে পড়েছে। সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলামি আদর্শের বিকল্প নেই। এ সময় তিনি নবাগতদের জামায়াতে ইসলামীতে স্বাগত জানান এবং আদর্শিক রাজনীতির ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

সম্মেলনের সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও ইউপি সদস্য জামাল ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা নূরুজ্জামান হাবিবী ও উপজেলা মানবসম্পদ বিভাগের সেক্রেটারি মাস্টার মো. ইউসুফ আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

যুবদলের ৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

আপডেট সময় : ০১:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫