সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী গুলশান থেকে গ্রেফতার

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান এবং জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দীন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি নাসির উদ্দীন সাথী। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি কর্মকর্তা আরও জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৮ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ড আবেদন করা হবে।

নাসির উদ্দীন সাথী দীর্ঘদিন ধরে মাই টিভির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ছেলে তৌহিদ আফ্রিদি ইউটিউবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী গুলশান থেকে গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫