সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভালুকায় ৪৩ পিস ইয়াবাসহ চার ব্যবসায়ী গ্রেফতার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ওই এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ সজিব মিয়া (২৬), মোঃ নাবিল হোসেন নবীর ছেলে মোঃ আলী হোসেন ওরফে নাজমুল (২৫), গাজীপুরের শ্রীপুরের উদয়খালী এলাকার মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৭) এবং ডুমবারিরচালা এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ নাঈম খান (২৫)।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, জামিরদিয়া এলাকায় এ অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভালুকায় ৪৩ পিস ইয়াবাসহ চার ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫