সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ডেনিশ প্রধানমন্ত্রীর কড়া মন্তব্য : নেতানিয়াহুই আজ বড় সমস্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে নিজেই একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সভাপতি দেশ হিসেবে ডেনমার্ক গাজা যু’দ্ধের অবসানে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার ডেনমার্কের দৈনিক জিল্যান্ডস-পোস্টেন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রেডেরিকসেন গাজার মানবিক পরিস্থিতিকে ‘‘একেবারে ভয়াবহ ও ধ্বং’সাত্মক’’ বলে বর্ণনা করেন। একইসঙ্গে পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপনের প্রকল্পের কড়া সমালোচনাও করেন তিনি।

তিনি বলেন, ডেনমার্ক ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে চাইলেও এখনো ইইউ সদস্য দেশগুলোর সমর্থন মেলেনি। তবে ইসরায়েলের বসতি স্থাপনকারী, মন্ত্রী কিংবা পুরো রাষ্ট্রের ওপর রাজনৈতিক চাপ বা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনায় রয়েছে। বাণিজ্য ও গবেষণার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আসতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

ফ্রেডেরিকসেন জানান, রাশিয়ার ক্ষেত্রে যেভাবে কার্যকর নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছিল, তেমনি ইসরায়েলের ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে। যদিও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ডেনমার্ক এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামা’স ইসরায়েলে হা’ম’লা চালালে প্রায় ১ হাজার ২১৯ জন নিহত হয়। এর জবাবে সেদিনই গাজায় ইসরায়েলি যু’দ্ধ শুরু হয়, যেখানে এখন পর্যন্ত ৬১ হাজার ৪৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ডেনিশ প্রধানমন্ত্রীর কড়া মন্তব্য : নেতানিয়াহুই আজ বড় সমস্যা

আপডেট সময় : ০৬:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫