সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

আগামীকাল দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করবে বাংলাদেশ খেলাফত মজলিস

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আগামীকাল রবিবার (১৭ আগস্ট) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলটির আমীর শায়খুল হাদীস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করবেন।

দলীয় সূত্র জানিয়েছে, এবার ঘোষিত তালিকায় বিভিন্ন বিভাগ থেকে মনোনীত একাধিক প্রার্থীর নাম অন্তর্ভুক্ত থাকবে।

প্রথম ধাপে ঘোষিত প্রার্থী তালিকায় ঢাকার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছিল। দ্বিতীয় ধাপের তালিকা ঘোষণার মধ্য দিয়ে দলটির নির্বাচনী প্রস্তুতি আরও সুসংহত হবে বলে জানা গেছে।

কেন্দ্রীয় নেতাদের মতে, ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করার মাধ্যমে প্রতিটি অঞ্চলের নেতাকর্মীরা আরও সক্রিয়ভাবে নির্বাচনী প্রচার ও প্রস্তুতিতে অংশ নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

আগামীকাল দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করবে বাংলাদেশ খেলাফত মজলিস

আপডেট সময় : ০৬:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫