সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে ইয়াবা ও ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও ইনজেকশনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় এবং ইন্সপেক্টর মোঃ আমিনুল কবিরের নেতৃত্বে একটি বিশেষ টিম শহরের প্রবেশমুখে চলন্ত একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১,৮৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ এম্পুল কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়।

এসময় মাদক বহনের অভিযোগে এক নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

ইন্সপেক্টর আমিনুল কবির বলেন, “মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। মাদকচক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

স্থানীয় জনগণ ও সহকর্মীরা এই সফল অভিযানের জন্য ইন্সপেক্টর আমিনুল কবির ও তাঁর টিমকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মতে, এমন অভিযান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহে ইয়াবা ও ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫