সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

কোনো দল চাই বা না চাই, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হবে: গোলাম পরওয়ার

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসচিব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কোনো দল চাই বা না চাই, আগামী জাতীয় নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে। তিনি দাবি করেন, দেশের জনগণও এ পদ্ধতি মেনে নেবে।

শনিবার (১৬ আগস্ট) সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতের লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জামায়াত মহাসচিব বলেন, “পিআর পদ্ধতি জামায়াত নতুন করে চাইছে না। দলের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দুটি বিষয় তুলে ধরেছিলেন—তত্ত্বাবধায়ক সরকার ও পিআর পদ্ধতি। তত্ত্বাবধায়ক সরকারের মতোই পিআর পদ্ধতিও বাস্তবায়িত হবে।”

তিনি আরও বলেন, “বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। এটি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যবস্থা।”

কর্মশালায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মির্জা আশেক এলাহী, জেলা আমির আতাউর রহমান বাচ্চু ও জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

কোনো দল চাই বা না চাই, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হবে: গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৩:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫