সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

হযরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বরকত উল্লাহ বুলু

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, মুসলিম বিশ্বে হযরত ওমরের পর যদি কোনো সৎ, যোগ্য ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক থেকে থাকেন, তবে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে লাকসাম, মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বরকত উল্লাহ বুলু বলেন, জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার সময় রুপার চেইনে বাঁধা একটি ছোট্ট খণ্ড কোরআন সবসময় সঙ্গে রাখতেন। তিনি ৩০ পারা কোরআন বুকে নিয়ে দেশ পরিচালনা করেছিলেন।

তিনি আরও বলেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন না, তাদের এ দেশে ভোট চাওয়ার বা নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই। আইনশৃঙ্খলাসহ নানামুখী সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন, আর নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো গতি নেই।

সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম, কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

হযরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বরকত উল্লাহ বুলু

আপডেট সময় : ০৭:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫