সংবাদ শিরোনাম ::
এজেন্সি মালিক ৩ হাজার বিড়ি নিয়ে সৌদি যান, স্বর্ণ আনার সময় ধরা খান: ধর্ম উপদেষ্টা
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১১:৪৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, হজ এজেন্সির এক মালিক ৩ হাজার বিড়ি নিয়ে গেছেন সৌদি আরবে। আসার সময় প্রায় আড়াই কেজি সোনা নিয়ে ধরা খেয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
এসময় উপদেষ্টা বলেন, অনেক এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন ভাবমূর্তি নষ্ট করছেন। নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেয়ার চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।
উপদেষ্টা আরও বলেন, ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী এজেন্সির সাথে কোনো আর্থিক লেনদেনে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে। গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেয়া হবে না। ২০২৬ সাল থেকে কঠোরভাবে মনিটরিং করবে সরকার।














