সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ইসলামি দলগুলোর ঐক্য দেখে চাঁদাবাজদের সহ্য হচ্ছে না: চরমোনাই পীর

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, ইসলামি দলগুলোর ঐক্যের ডাক ইতিবাচক সাড়া পাচ্ছে এবং এখনই ইসলামি শাসন কায়েমের সুযোগ এসেছে।

তিনি বলেন, “এটা দেখে ফ্যাসিস্ট চরিত্র ও চাঁদাবাজদের সহ্য হচ্ছে না। তারা চিন্তিত হয়ে পড়েছেন। ওলামাদের ও চরমোনাইয়ের বিরুদ্ধে লেগেছেন। বিশেষ করে যাদের ডাকে গণঅভ্যুত্থান হয়েছে তাদের বিভিন্নভাবে সমালোচনা করছেন।”

বুধবার (১৩ আগস্ট) বিকেলে ফরিদপুর শহরের গেয়ালচামট এলাকার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পৌর অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সভার বিষয় ছিল— আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থিদের ঐক্যভাবনা ও উলামায়ে কেরাম তাওহীদি জনতার করণীয়।

জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার।

চরমোনাই পীর আরও বলেন, “পিআর পদ্ধতির মাধ্যমে প্রতিটি ভোটারকে মূল্যায়ন করতে হবে। সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতি। এরপর সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই সরকার বিচার যদি না করে, অন্য সরকার এলে সেটা হবে গুড়েবালি।”

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব, জেলা আমির বদরুদ্দীন, প্রবীণ আলেম আল্লামা শাহ আকরাম আলী ও আল্লামা হেলালুদ্দিন বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ইসলামি দলগুলোর ঐক্য দেখে চাঁদাবাজদের সহ্য হচ্ছে না: চরমোনাই পীর

আপডেট সময় : ১১:২৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫