সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

জেদের বশবর্তী হয়ে প্রকৃতির ক্ষতি করছে পাথর খেকোরা: আলী হাসান ওসামা

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান ওসামা বলেছেন, দীর্ঘদিন পাথর কোয়ারি বন্ধ থাকার পরও জেদের বশবর্তী হয়ে অপরিকল্পিতভাবে পাথর ও বালু উত্তোলন করে প্রকৃতির ক্ষতি করছে পাথর খেকোরা।

সোমবার (১১ জুলাই) দুপুর ২টায় খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার ষান্মাসিক মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভারতকে খুশি রাখার জন্য বিগত সরকার সিলেটের সব পাথর কোয়ারি বন্ধ রেখেছিল। ২৪শে গণবিপ্লবের পরবর্তী সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। আমরা বারবার পরিবেশবান্ধব উপায়ে পাথর কোয়ারি খোলার দাবি জানিয়েছি। কিন্তু সরকার সে দিকে নজর দেয়নি। অথচ অপরিকল্পিতভাবে পাথর ও বালু উত্তোলনের কারণে সিলেটের পর্যটন শিল্প ধ্বংসের মুখে পড়েছে।”

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে মুফতি আলী হাসান ওসামা বলেন, “আমরা বড় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব, তাই প্রস্তুতিও সেভাবে নিতে হবে। মানুষ এখন বিকল্প খুঁজছে, সৎ ও যোগ্য প্রার্থী চায়। দীর্ঘদিন আলেম প্রতিনিধি না পাওয়ায় জনগণের মধ্যে দুঃখ ও কষ্ট রয়েছে। এবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে এবং দেওয়াল ঘড়ি মার্কাই হবে তাদের পছন্দের প্রতীক।”

সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা শরীফ উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আখলাক হুসাইন ও সাধারণ সম্পাদক কে এম মনসুর আহমদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

জেদের বশবর্তী হয়ে প্রকৃতির ক্ষতি করছে পাথর খেকোরা: আলী হাসান ওসামা

আপডেট সময় : ১১:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫