সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

সত্য বলার কারণে সারজিসের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে: শায়খে চরমোনাই

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) অভিযোগ করেছেন, বিএনপি সারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে এবং চাঁদাবাজি ও লুটপাটের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থা চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি শত শত কোটি টাকার সাদা পাথর লুট করছে। তারা যেনতেন নির্বাচন চায় শুধু ক্ষমতায় থেকে চাঁদাবাজি ও লুটপাট চালিয়ে যাওয়ার জন্য। এখন তারা চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেপ্তারের নীতি অনুসরণ করছে।”

এসময় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতা সারজিস আলমের নামে মামলা করার সমালোচনা করে মুফতি ফয়জুল করীম বলেন, “সত্য বলার কারণে সারজিসের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। যাদের কারণে আজ মুক্ত পরিবেশে রাজনীতি করতে পারছে, তাদের বিরুদ্ধেই কেস দিয়েছে। সারজিসরা না থাকলে তারেক জিয়া দেশে ফেরার স্বপ্ন দেখতে পারত না, খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করাতে পারত না, আর বিএনপি খোলা আকাশের নিচে রাজনীতি করার সুযোগও পেত না।”

সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি; আমরা সংস্কার, অপরাধীদের বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সব দল সংসদে যেতে পারবে। তাই এর বিকল্প নেই।”

কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জি.এম রুহুল আমীন, মাওলানা শফিকুল ইসলাম ফারুকী ও প্রফেসর মাওলানা আজিজুর রহমান জার্মানি প্রমুখ।

এর আগে দুপুর থেকে জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে সমবেত হন। শেষে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান ও দোয়া-মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

সত্য বলার কারণে সারজিসের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে: শায়খে চরমোনাই

আপডেট সময় : ০৯:৩৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫