সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

আওয়ামী লীগের বি-টিমকে রুখে দেওয়া হবে: হাসনাত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের ‘বি-টিম’ এসে গেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার এনসিপির যুব সংগঠন যুবশক্তির কাউন্সিলে তিনি এ ঘোষণা দেন।

হাসনাত বলেন, ‘আওয়ামী লীগের বি-টিম ইতোমধ্যে চলে এসেছে। এদের প্রতিহত করা হবে। মুনাফিক জাতীয় পার্টি, যারা আওয়ামী লীগ যা বলতো তাই করতো, কিভাবে তারা হুংকার দেয়?’

তিনি ডিজিএফআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘ডিজিএফআইয়ের অর্থ কখনো হিসাব করা হয় না। এই প্রতিষ্ঠানকে সংস্কার করুন, প্রয়োজনে ব্যান করুন। সকল মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশপন্থী হিসেবে গড়ে তুলুন।’

গত ১ বছরের সরকারের কর্মকাণ্ডের তালিকা প্রকাশের দাবি জানিয়ে হাসনাত অভিযোগ করেন, একটি বিশেষ দল গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, ‘একটি দলের নেতারা নিউজ লিখে দেয়, মিডিয়া সেটা প্রকাশ করে। আমাদের আটকে রেখে চ্যানেল ওয়ান, ডিবিসিকে ফোন দেওয়া হতো হেডলাইন পরিবর্তন করতে, ব্রেকিং পরিবর্তন করতে। একই অবস্থা আবারও দেখতে পাচ্ছি। মিডিয়া এখনো বিশেষ দল নিয়ন্ত্রণ করছে। আগে বুলেট দিয়ে ব্যালট নিয়ন্ত্রণ করা হতো, এবার পারলে আসুন বুলেট নিয়ে।’

এনসিপির আরেক নেতা সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুরে মামলার সমালোচনা করে তিনি বলেন, ‘সারজিসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটা সিগনাল। ডিজিটাল নিরাপত্তা আইনে হাসিনা মামলা করতো, একটি বিশেষ দলের নেতারা তাই করার চেষ্টা করছে।’

হাসনাত আরও বলেন, ‘তাদের (বিএনপি) নেতা তারেক রহমান নিজের ছবি নিজে পোস্ট করে আত্মসমালোচনা করেন, অথচ তার দলের নেতারা আমাদের অকথ্য ভাষায় গালি দেয়, আমাদের নামে মামলা দেয়। এদের বিরুদ্ধে ব্যবস্থা না দিলে মনে করবো সেন্ট্রাল থেকেই এসব আদেশ আসে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

আওয়ামী লীগের বি-টিমকে রুখে দেওয়া হবে: হাসনাত

আপডেট সময় : ০৭:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫