সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

জাতীয় সরকারের জন্যই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির মাধ্যমেই জাতীয় সরকার গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, এই পদ্ধতিই দেশের রাজনৈতিক বৈষম্যের সহজ সমাধান।

সোমবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে পটুয়াখালীর একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি বলেন, “জাতীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপরেখা হলো—পিআর পদ্ধতির মাধ্যমে ছোট, বড় ও মাঝারি দলগুলো জনগণের সরাসরি প্রতিনিধিত্ব করবে। জামায়াতে ইসলাম বলেছে, পিআর পদ্ধতির মাধ্যমে বৈষম্যের কবর রচনা করে একটি সুন্দর নির্বাচন করব। পিআর পদ্ধতি ছাড়া জনগণ নির্বাচন চায় না, আমরাও চাই না।”

তিনি আরও বলেন, “বিচার-সংস্কার এবং ন্যূনতম লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে আরেকটি নির্বাচন করে দেশকে বিপদের মুখে ফেলা যাবে না। প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা জরুরি, কিন্তু দুর্ভাগ্যের বিষয়—তেলবাজদের এখনো গুরুত্ব দেওয়া হচ্ছে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, অ্যাডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী জামায়াতের আমির আব্দুল্লাহ আন নাহিয়ান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

জাতীয় সরকারের জন্যই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

আপডেট সময় : ১১:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫