সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মানুষ হুজুরদের কাছ থেকে পানিপড়া-তাবিজ নেয়, ভোট দেয় না: ধর্ম উপদেষ্টা

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে বক্তব্য দিচ্ছেন ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “মানুষ হুজুরদের কাছ থেকে পানিপড়া ও তাবিজ নিলেও ভোট দেয় না।”

রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়ার উদ্যোগে ‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, রাষ্ট্র পরিচালনায় আলেমরা পিছিয়ে পড়েছে। তাই আর পিছিয়ে না থেকে আলেমদের এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদ। এতে জামিয়া ইসলামিয়ার অধ্যক্ষ মাওলানা হিফজুর রহমান, জামিয়া ইমদাদিয়ার সিনিয়র শায়খুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে ঐতিহাসিক পাগলা মসজিদ পরিদর্শনকালে উপদেষ্টা জানান, ওয়াকফ প্রশাসনের আওতায় ও জেলা প্রশাসনের নেতৃত্বে এখানে ১০ তলা বিশিষ্ট একটি মাল্টিপারপাস কমপ্লেক্স নির্মাণ করা হবে, যেখানে অনাথ-এতিমদের জন্য ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, আধুনিক তুরস্কের বসফরাস প্রণালির পাশের দৃষ্টিনন্দন মসজিদের আদলে পাগলা মসজিদ কমপ্লেক্স গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মানুষ হুজুরদের কাছ থেকে পানিপড়া-তাবিজ নেয়, ভোট দেয় না: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০৬:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫