চট্টগ্রাম ও সিলেটের ৪৩ আসনে প্রার্থী ঘোষণা জমিয়তে উলামায়ে ইসলামের
- আপডেট সময় : ১১:৫৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৭৭টি আসনের মধ্যে ৪৩টি আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। এ তথ্য জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠান দলের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।
ঘোষিত ৪৩ আসনের মধ্যে চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা হলেন—
ব্রাহ্মণবাড়িয়া-১ মাওলানা মুখলেছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ মাওলানা জুনায়েদ আল হাবিব, ব্রাহ্মণবাড়িয়া-৩ মুফতি ইমরানুল বারী সিরাজী, ব্রাহ্মণবাড়িয়া-৪ মাওলানা গাজী ইয়াকুব উসমানী, ব্রাহ্মণবাড়িয়া-৬ মাওলানা জাহিদ; কুমিল্লা-৫ মাওলানা ওমর ফারুক, কুমিল্লা-৬ মাওলানা মোতাহের হোসেন, কুমিল্লা-৭ মুফতি ওয়ালী উল্লাহ, কুমিল্লা-৯ মাওলানা আহমদ উল্লাহ, কুমিল্লা-১০ মুফতি ইয়াকুব আলী; চাঁদপুর-২ মাওলানা নুর মোহাম্মদ কাসেমী, চাঁদপুর-৩ বীর মুক্তিযোদ্ধা মাওলানা সিরাজুল ইসলাম, চাঁদপুর-৫ মাওলানা সালেহ আহমদ কাসেমী; ফেনী-১ মাওলানা আব্দুল কাইয়ুম, ফেনী-২ মুফতি তাহের সাঈদ, ফেনী-৩ মাওলানা মাঈন উদ্দীন ফারায়েজী; নোয়াখালী-৩ হাফেজ মাওলানা ইয়াসিন, নোয়াখালী-৪ মাওলানা মাহবুবুর রহমান, নোয়াখালী-৫ মাওলানা মাসউদ বিন জয়নাল; লক্ষ্মীপুর-৩ মাওলানা ফজলে এলাহী; চট্টগ্রাম-২ মাওলানা মো. জয়নাল আবেদীন, চট্টগ্রাম-৩ মাওলানা শাব্বির আহমদ, চট্টগ্রাম-৫ মাওলানা নাসিরুদ্দীন মুনির, চট্টগ্রাম-৬ মাওলানা জমির উদ্দিন, চট্টগ্রাম-১০ মাওলানা জাকারিয়া কাসেমী।
সিলেট বিভাগের প্রার্থীরা হলেন—
সুনামগঞ্জ-১ মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সুনামগঞ্জ-২ মাওলানা ড. শোয়াইব আহমদ, সুনামগঞ্জ-৩ মাওলানা হাম্মাদ গাজীনগরী, সুনামগঞ্জ-৪ মাওলানা মুখলিসুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৫ আলহাজ নুরুল হক; সিলেট-২ মাওলানা হোসাইন আহমদ বিশ্বনাথী, সিলেট-৩ মাওলানা নজরুল ইসলাম, সিলেট-৪ অ্যাডভোকেট মুহাম্মদ আলী, সিলেট-৫ মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট-৬ মাওলানা ফখরুল ইসলাম; মৌলভীবাজার-১ মাওলানা বদরুল ইসলাম, মৌলভীবাজার-৩ মাওলানা জামিল আহমদ আনসারী, মৌলভীবাজার-৪ মাওলানা শেখ নুরে আলম হামিদী; হবিগঞ্জ-১ মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-২ মাওলানা এখলাছুর রহমান রিয়াদ, হবিগঞ্জ-৩ মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, হবিগঞ্জ-৪ মাওলানা হেকিম নুরুজ্জামান আসাদী।
ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা বদরুল আলম, মুফতি মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া প্রমুখ।













