সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

আ.লীগের পথ ধরেই হাঁটছে বিএনপি: শায়েখে চরমোনাই

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে বর্তমান বিএনপি। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ ধরেই হাঁটছে। আওয়ামী লীগ একসময় আলেম-ওলামাদের বিরুদ্ধে যেসব স্লোগান দিত, এখন বিএনপিও একই স্লোগান দিচ্ছে। বিএনপির গায়ে এখন ‘বহুল ছাল’ লেগেছে—বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়ার মূল আদর্শ থেকে সরে গিয়ে বিভিন্ন পরগাছার মতো ছালের উপর নির্ভর করছে।

শুক্রবার বিকেলে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, “৫ আগস্ট এক ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হলেও আমাদের যুদ্ধ থামেনি। আগামী সংসদ নির্বাচনে যুদ্ধ হবে ব্যালটের মাধ্যমে—নব্য ফ্যাসিবাদ, চাঁদাবাজ, ধর্ষক ও জালিমের বিরুদ্ধে। দেশের জনগণ এখন দুই ভাগে বিভক্ত—একটি ইসলামপন্থী, অন্যটি সাধারণ। ইসলামী দলগুলোর ভোটবাক্স হবে একটাই, যাতে বাংলাদেশ ইসলামের বাংলাদেশে রূপান্তরিত হয়।”

তিনি বলেন, “কিছু দল এখন হাদিয়া ও চাঁদাকে এক করে বলছে। তারা জানে না—চাঁদা মানুষের কাছ থেকে জোর করে আদায় করা হয়, আর হাদিয়া মানুষ খুশি হয়ে দেয়। চাঁদা না দেওয়ায় মানুষকে হত্যার ঘটনা আছে, কিন্তু হাদিয়া না দিলে কাউকে কষ্টদায়ক কথা বলা হয় না।”

তিনি আরও বলেন, “পিআর পদ্ধতির বাইরে জাতীয় নির্বাচন জনগণ মেনে নেবে না। এদেশের ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করছে। সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা—এসব অনেক দেখেছি। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।”

সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও ঝালকাঠি-১ আসনে দলীয় প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আলআমিন, জেলা ইসলামী আন্দোলন সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর-কাঠালিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী ড. ফয়জুল হক, হেফাজতে ইসলামের আমীর মাওলানা আ. রহিম খানসহ অনেকে। সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন সভাপতি মাওলানা মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য শেষে শায়েখে চরমোনাই আনুষ্ঠানিকভাবে ঝালকাঠি-২ আসনে দলীয় প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজীর হাতে হাতপাখা প্রতীক তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

আ.লীগের পথ ধরেই হাঁটছে বিএনপি: শায়েখে চরমোনাই

আপডেট সময় : ০৬:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫