সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবিত কবরের চেষ্টা, ভিডিও ভাইরাল

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা এবং দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। শুক্রবার (৮ আগস্ট) কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজারসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে খলিলুর রহমান (৮০) তার পক্ষাঘাতগ্রস্ত ও শয্যাশায়ী স্ত্রী খোশেদা বেগমকে (৭০) বাড়ির উঠানে টেনে নিয়ে যান। তার নাতি খোকন (১৯) ঘটনাটি ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে তা রাতেই ভাইরাল হয়।

অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় বছর ধরে অসুস্থ অবস্থায় থাকা খোশেদা বেগমের চিকিৎসার যথাযথ ব্যবস্থা না করে খলিলুর রহমান তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। ঘটনার দিন স্ত্রী বিছানায় মলত্যাগ করলে ক্ষিপ্ত হয়ে তিনি কোদাল দিয়ে খোঁড়া গর্তে চাপা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে লাঠি দিয়ে মারধরের অভিযোগও রয়েছে।

স্থানীয় বাসিন্দা হাফিজ বলেন, “খলিলুর আগে স্ত্রীকে সেবা করতেন, তবে আজকের ঘটনাটি খুবই দুঃখজনক।” আরেক বাসিন্দা সুজন জানান, “তারা গরিব পরিবার। নাতির ভিডিও পোস্ট করার পর বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে।”

শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করেছেন, তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানান, “ভিডিও দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবিত কবরের চেষ্টা, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৫:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫