সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

চাঁদাবাজ-দখলদাররা বিএনপির লোক নয় : শামসুজ্জামান দুদু

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০২:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, চাঁদাবাজ ও দখলদাররা বিএনপির কেউ নয়। যারা দেশের ক্ষতি করে, তারা দলের সঙ্গে সম্পৃক্ত নয় এবং এদের আইনের হাতে তুলে দেওয়াই বিএনপির নীতি।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পাশের মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

দুদু অভিযোগ করেন, শেখ হাসিনা ব্যাংকের টাকা পাচার করেছেন, অথচ তিনি নিজেই বলতেন ‘মুজিব কন্যা পালাই না’। এখন তিনি সীমান্তে গুলি চালিয়ে মানুষ হত্যাকারী দেশের আশ্রয়ে ভারতে অবস্থান করছেন।

তিনি বলেন, বেগম জিয়ার সরকার প্রতিষ্ঠিত হলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরতে পারবেন। চুয়াডাঙ্গায় ধানের শীষের মাঠ তৈরি শুরু হয়েছে বলেও জানান তিনি।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে দুদু বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ ছাড়া অন্য কিছু পাত্তা পাবে না, এবার সরকার হবে ধানের শীষের সরকার।

সমাবেশে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা। উপস্থিত ছিলেন বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

চাঁদাবাজ-দখলদাররা বিএনপির লোক নয় : শামসুজ্জামান দুদু

আপডেট সময় : ০৫:০২:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫