সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন
- আপডেট সময় : ১২:৫০:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তার আসামিদের একজন স্বাধীন। শনিবার বেলা ১১টার দিকে এক ব্রিফিংয়ে র্যাব এ তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, স্বাধীন পেশায় গাড়িচালক এবং ৯-১০ বছর ধরে এলাকায় বসবাস করছেন। তিনি একটি চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মে যুক্ত ছিলেন।
এদিকে তুহিন হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ নিয়ে মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় কেটু মিজান ও তার স্ত্রী গোলাপী বেগম, ভবানীপুরের উত্তরা এলাকা থেকে সুমন, হোতাপাড়া থেকে আল আমিন, ময়মনসিংহের গফরগাঁও থেকে স্বাধীন ও শাহ জালাল এবং মহানগরের চান্না এলাকা থেকে ফয়সাল হাসানকে।
নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে এবং পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।















