সংবাদ শিরোনাম ::
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে পাঁচজন গ্রেপ্তার
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১২:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
জিএমপির উপকমিশনার রবিউল হাসান জানান, গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর থেকে ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী ও সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন নামে আরেকজনকে গ্রেপ্তার করে র্যাব।
তিনি জানান, গ্রেপ্তার পাঁচজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।















