সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বেঁচে যাওয়া ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেলেন হজযাত্রীরা

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে পবিত্র হজ সম্পন্নের পর বাংলাদেশের হজযাত্রীরা সরকারের পক্ষ থেকে ফেরত পেয়েছেন ৮ কোটি ২০ লাখ টাকা। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় সৌদি আরবের প্রতিটি নিয়ম-কানুন যথাযথভাবে পালন, নির্ধারিত সময়ে হজ ফি পরিশোধ, মক্কার নিকটবর্তী বাসা ভাড়া এবং সাশ্রয়ী ব্যয়ে হজযাত্রা নিশ্চিত করায় এ অর্থ ফেরত দেওয়া সম্ভব হয়েছে।

তিনি বলেন, এ সাফল্যের অংশীদার শুধু ধর্ম মন্ত্রণালয় নয়, ৮৭ হাজার ১০০ জন হাজীও। তারা সৌদি আরবে নিয়ম-কানুন মেনে পবিত্র হজ পালনে সচেষ্ট ছিলেন। রাজনৈতিক চাপমুক্ত পরিবেশে ধর্ম মন্ত্রণালয়ের প্রচলিত সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

বাসস জানায়, ২০২৫ সালের হজ প্যাকেজের মূল্য গত বছরের তুলনায় ৭৩ হাজার টাকা কমানো হয়েছে। চালু করা হয়েছে তিনটি নতুন সেবা— আধুনিক প্রযুক্তিনির্ভর ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ, মোবাইল রোমিং সুবিধা এবং হজ প্রি-পেইড কার্ড।

সরকারি অর্থ সাশ্রয়ে সীমিত জনবল দিয়ে হজ কার্যক্রম সম্পাদন করা হয়। এ ছাড়া রাজস্ব খাতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৯ জন কর্মচারী নিয়োগ এবং সাংগঠনিক কাঠামোয় ৩৬টি নতুন পদ সৃষ্টির কার্যক্রম অর্থ বিভাগের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বেঁচে যাওয়া ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেলেন হজযাত্রীরা

আপডেট সময় : ১১:৫৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫