সংবাদ শিরোনাম ::
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, আটক ৫
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১১:৫৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

গাজীপুরে প্রকাশ্যে হামলার ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে বাসন থানার ওসি শাহিন খান জানান, ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি বলেন, “তাদের কাউকে সিসিটিভি ফুটেজে দেখা যায়নি। তবে সন্দেহবশত আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে নাম-পরিচয় এখন প্রকাশ করা হচ্ছে না।”
এর আগে তুহিনের ভাই সেলিম মিয়া অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে বাসন থানায় হত্যা মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।















