সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল হতে পারে: ইসি সানাউল্লাহ

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটগ্রহণের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করার নিয়ম রয়েছে। সেক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধেই তা প্রকাশিত হবে বলে ধরে নেয়া যেতে পারে।

তিনি আরও বলেন, “রোজা যদি ফেব্রুয়ারির ১৮ তারিখ শুরু হয়, তাহলে তার আগেই নতুন সরকারকে দায়িত্ব গ্রহণের জন্য কয়েক দিন সময় দিতে হবে।”

বৃহস্পতিবার (৭ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, আগামী মাস থেকেই প্রবাসীদের ভোটার বিষয়ে সচেতন করতে কাজ শুরু করবে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিমালাও চূড়ান্ত করা হয়েছে।

এছাড়া নির্বাচনি প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার এবং ভুয়া তথ্য রোধে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। ব্যান্ডউইথ কমিয়ে না দিয়ে নির্বাচন পরিচালনার দিকেই ইসির অগ্রাধিকার থাকবে বলে জানান তিনি।

ভোটের দিন কেউই ড্রোন ব্যবহার করতে পারবে না জানিয়ে তিনি বলেন, “গণমাধ্যমের ড্রোন আর সাধারণের ড্রোন আলাদা করা কঠিন। তাই গণমাধ্যমসহ সকলের জন্যই ড্রোন নিষিদ্ধ থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল হতে পারে: ইসি সানাউল্লাহ

আপডেট সময় : ১১:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫