সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভালুকায় অপহরণের ১১ দিন পরও উদ্ধার হয়নি নবম শ্রেণির স্কুলছাত্রী

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় অপহরণের ১১ দিন পরও সন্ধান মেলেনি নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর। উপজেলার কৈয়াদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা দায়ের করা হলেও এখনও উদ্ধার হয়নি ভুক্তভোগী ছাত্রী। ঘটনায় অভিযুক্ত রাইসুল ইসলাম রিফাত (১৯) ও তার দুই অজ্ঞাত সহযোগীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, অপহৃত ছাত্রী কৈয়াদী গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে একই গ্রামের মোঃ রবি ইসলামের ছেলে রাইসুল ইসলাম রিফাত প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই সকালে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার সময় আগে থেকে ওঁত পেতে থাকা রিফাত ও তার দুই সহযোগী ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পাঁচদিন পর রবিবার (০৩ আগস্ট ২০২৫) মেয়েটির বাবা ভালুকা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

অপহৃত ছাত্রীর বাবা বলেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। থানায় অভিযোগ করার পরও এখনও উদ্ধার হয়নি সে। প্রতিদিন মেয়ের জন্য আমরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছি।”

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সজীবুর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা তদন্ত শুরু করেছি। অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভালুকায় অপহরণের ১১ দিন পরও উদ্ধার হয়নি নবম শ্রেণির স্কুলছাত্রী

আপডেট সময় : ০৯:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫