সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ক্ষমতায় গেলে কুরআন-সুন্নাহ বিরোধী আইন প্রণয়ন হবে না: সালাহউদ্দিন আহমদ

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি ক্ষমতায় এলে কুরআন-সুন্নাহ পরিপন্থী কোনো আইন প্রণীত হবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

৭ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই—বিএনপি ক্ষমতায় গেলে শরিয়তবিরোধী কোনো আইন দেশে হবে না। কুরআন-সুন্নাহ’র বিরোধী কোনো বিধান আমাদের নীতিতে নেই এবং থাকবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে মাদরাসা শিক্ষার প্রসার চাই আমরা। তবে মাদরাসাগুলোকে কোনো নির্দিষ্ট দলীয় রাজনীতির মাঠে পরিণত করতে চাই না। এগুলো থাকবে নিরপেক্ষ, নৈতিক ও দ্বীনী শিক্ষার প্রকৃত কেন্দ্র হিসেবে।”

সাম্প্রতিক সময়ের সংলাপ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “আমরা রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থি—সবার সঙ্গে আলোচনা করেছি। হেফাজতে ইসলামের নায়েবে আমিরের সঙ্গে দেখা করেছি, হাটহাজারী মাদরাসায় গিয়েছি, শর্ষিনার পীর সাহেবের সঙ্গে বৈঠক করেছি। আলিয়া মাদরাসা শিক্ষাব্যবস্থার প্রবীণ নেতৃত্বদের সঙ্গেও কথা বলেছি।”

তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই—বাংলাদেশের সব জনগোষ্ঠীকে একত্রিত করে, বিভক্তিহীন একটি ঐক্যবদ্ধ দেশ গড়া। যেখানে সব মত-পথ ও শ্রেণির মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।”

বৈঠকে জমিয়াতুল মোদার্রেছীনের পক্ষ থেকে দেশের শিক্ষা ব্যবস্থার সংকট, মাদরাসাগুলোর আর্থিক দুরবস্থা, শিক্ষক-কর্মচারীদের মর্যাদা এবং জাতীয় শিক্ষানীতিতে দ্বীনী শিক্ষার অবস্থান সুদৃঢ় করার দাবি তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ক্ষমতায় গেলে কুরআন-সুন্নাহ বিরোধী আইন প্রণয়ন হবে না: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৯:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫