সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বিএনপি দক্ষিণ বা উত্তরপন্থি নয়, বাংলাদেশপন্থি: সালাহউদ্দিন আহমদ

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো দক্ষিণপন্থি কিংবা উত্তরপন্থি নয়, বরং এটি একটি বাংলাদেশপন্থি ও মধ্যপন্থি রাজনৈতিক দল—এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক ধারার মধ্যে সংলাপ ও ঐক্য গড়ে তুলতেই বিএনপি কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বিএনপি গণমানুষের দল। আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক টেবিলে বসতে পারে, সেই পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। এজন্য সব রাজনৈতিক ধারা ও পন্থার সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে।”

সরকারের নানা উদ্যোগের প্রসঙ্গে তিনি বলেন, “সরকারের প্রতি জনগণের প্রত্যাশা বরাবরই বেশি ছিল। ইতিবাচক কিছু পদক্ষেপ নেওয়া হলেও জাতির আশা ছিল এর চেয়েও অনেক বেশি।” একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতারও সমালোচনা করেন।

নির্বাচন কমিশনকে পাঠানো বিএনপির সাম্প্রতিক চিঠিকে ‘গত এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেন তিনি। সালাহউদ্দিন বলেন, “জাতি এই সিদ্ধান্তের জন্যই অপেক্ষায় ছিল। ইতোমধ্যে অনেক সংস্কার ও বিচারের অগ্রগতি হয়েছে, যা আমরা সন্তোষজনক মনে করি। ভবিষ্যতের বাংলাদেশ গঠনে প্রধান উপদেষ্টার ভিশনই আমাদের পথনির্দেশক হবে।”

সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “জনগণই চায় স্বচ্ছ নির্বাচন। প্রার্থীদের মানসিকতা ও জনগণের প্রত্যাশাই আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে স্বয়ংক্রিয়ভাবে গৌণ করে দেবে।”

বিএনপির জোট প্রসঙ্গে জানতে চাইলে সালাহউদ্দিন জানান, “তফসিল ঘোষণার আগ পর্যন্ত সমমনা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট হতে পারে। তবে এখনো চূড়ান্তভাবে কিছু নির্ধারিত হয়নি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বিএনপি দক্ষিণ বা উত্তরপন্থি নয়, বাংলাদেশপন্থি: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৭:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫