সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

জুলাই ঘোষণাপত্রে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: নেজামে ইসলাম পার্টি

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই ঘোষণাপত্রে জাতির আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। বুধবার (৬ আগস্ট) এক যৌথ বিবৃতিতে পার্টির আমীর সারওয়ার কামাল আজিজী ও মহাসচিব মুসা বিন ইজহার এ মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে ইন্টারিম সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুসের উপস্থিতিতে ঘোষিত জুলাই ঘোষণাপত্রে ২০১০ সালের পিলখানা ট্র্যাজেডি, ২০১৩ সালের শাপলা গণহত্যা, ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলন এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানে আলেম-উলামা, মাদরাসা ছাত্র ও ইসলামী দলগুলোর অবদানকে সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। ফলে ঘোষণাপত্রটি জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও ত্যাগ-তিতিক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে।

নেতৃদ্বয় বলেন, “আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানাই। তবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার, পতিত ফ্যাসিবাদের বিচারের দৃশ্যমান অগ্রগতি এবং লেভেল প্লেয়িং ফিল্ড গঠন অপরিহার্য। এসব ছাড়া নির্বাচনের ঘোষণাই নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে।”

তারা আরও বলেন, “নির্বাচনের তারিখ নির্ধারণের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা-সংলাপ হলে এবং সবার মতামতের ভিত্তিতে তারিখ ঘোষণা করা হলে সেটি অধিক গ্রহণযোগ্য হতো। এতে জাতীয় ঐকমত্যও সুদৃঢ় হতো।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

জুলাই ঘোষণাপত্রে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: নেজামে ইসলাম পার্টি

আপডেট সময় : ০৮:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫