সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

জুলাই ঘোষণাপত্রে শহীদ জিয়ার নাম না থাকায় প্রশ্ন তুললেন মির্জা আব্বাস

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঘোষিত “জুলাই ঘোষণাপত্র”-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ করা হয়নি। বিষয়টি দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।

বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিজয় র‍্যালি শুরুর পূর্বে দলের নেতাকর্মীদের উদ্দেশে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, “ঘোষণাপত্রকে আমি স্বাগত জানাই। দলের পক্ষ থেকেও স্বাগত জানানো হয়েছে। তবে বলতে চাই, সেখানে ২৩ বছরের সংগ্রামের পর যে স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছে, সেখানে শহীদ জিয়াউর রহমানের নাম রাখা হয়নি। এটা কষ্টের বিষয়।”

তিনি আরও বলেন, “কাল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমরা ঘোষণাপত্র ঘোষণা শুনেছি। সেখানে উপস্থিত থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করেছি— এই বিজয় কেবল ৩৬ দিনের আন্দোলনের নয়, এটি ১৭ বছরের লড়াই-সংগ্রামের ফসল। এই দীর্ঘদিনের ত্যাগ ও সাহসিকতাকে উপেক্ষা করা যাবে না।”

সরকারবিরোধী ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা। তিনি বলেন, “ষড়যন্ত্র চলছে, কেউ কেউ এক-এগারোর পদধ্বনি শুনছেন। কিন্তু আমরা সাবধান ও সতর্ক আছি।”

বিজয় র‍্যালিতে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন। র‍্যালি শেষে জিয়াউর রহমানের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

জুলাই ঘোষণাপত্রে শহীদ জিয়ার নাম না থাকায় প্রশ্ন তুললেন মির্জা আব্বাস

আপডেট সময় : ০৭:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫