সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নেত্রকোনার দুর্গাপুরের শেষপ্রান্তে অবহেলিত গ্রাম বন্দউষান: বর্ষায় ঘরবন্দী জীবন, চায় টেকসই বেড়িবাঁধ

তোফায়েল আলম ভূঁইয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ২৯৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী এলাকা নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার অন্তর্গত একটি গ্রাম ‘বন্দউষান’। এটি দুর্গাপুর থানার সবচেয়ে অবহেলিত গ্রামগুলোর একটি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও এই গ্রামের মানুষের জীবন যেন প্রতিনিয়ত সংগ্রামের নামান্তর।

প্রায় সহস্রাধিক মানুষ এই গ্রামে বসবাস করেন। কিন্তু এখনো তাদের জন্য নেই কোন উপযুক্ত আবাসন ব্যবস্থা বা নিরাপদ যাতায়াতের সুযোগ। বছরের একটি বড় অংশ, বিশেষ করে বর্ষাকালে, পাহাড়ি ঢলের কারণে এই গ্রাম পানিবন্দী হয়ে পড়ে। নেতাই নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে প্লাবিত করে ঘরবাড়ি, বাজার এবং গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো।

এই প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষজন আতঙ্কে দিন কাটায়, ছোট ছোট শিশুরা স্কুলে যেতে পারে না, অনেক পরিবার বাধ্য হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। সুখ-শান্তির চেয়ে বেঁচে থাকাই যেন তাদের প্রধান চাওয়া হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং জেলা প্রশাসনের নিকট জোরালো দাবি জানিয়েছেন — অবিলম্বে নেতাই নদীর পার্শ্ববর্তী এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হোক এবং যোগাযোগ ও আবাসন ব্যবস্থার উন্নয়ন ঘটানো হোক।

তাদের প্রত্যাশা, এই অবহেলিত বন্দউষান গ্রামে উন্নয়নের ছোঁয়া পৌঁছাবে, এবং একদিন তারাও নাগরিক অধিকার অনুযায়ী নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নেত্রকোনার দুর্গাপুরের শেষপ্রান্তে অবহেলিত গ্রাম বন্দউষান: বর্ষায় ঘরবন্দী জীবন, চায় টেকসই বেড়িবাঁধ

আপডেট সময় : ০৪:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫