সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির ইতিবাচক উত্তর দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির কোনো ইতিবাচক জবাব আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, “শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে নতুন কোনো তথ্য নেই। বিচার সম্পন্ন করার লক্ষ্যে ভারতকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। বাংলাদেশ অপেক্ষা করছে। ইতোমধ্যে শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। কেউ আসুক আর না আসুক, বিচার থেমে থাকবে না।”

তিনি বলেন, “সরকার যদি প্রয়োজন মনে করে, তাহলে শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে আন্তর্জাতিক কোনো সংস্থার সহায়তা নিতে পারে। তবে বর্তমানে তেমন প্রয়োজন দেখা যাচ্ছে না।”

ভারত থেকে বাংলাদেশিদের পুশ ইন বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুশ ইন নিয়ে কোনো সুস্পষ্ট নীতিমালা নেই। ভারতে কোনো বাংলাদেশি অবৈধভাবে থাকলে, ভারত তাদের আটক করতে পারে। এরপর আমাদের জানালে বাংলাদেশ নাগরিকত্ব নিশ্চিত করে তাকে ফেরত নেয়। কিন্তু পুশ ইন এই ব্যবস্থার ব্যত্যয়। আমরা এ বিষয়ে ভারতকে আপত্তি জানিয়েছি।”

তিনি আরও বলেন, “ভারতকে বলা হয়েছে, তোমরা যে তালিকা দিয়েছো, সেটি যাচাই করে আমরা নাগরিকদের ফেরত নিয়েছি। সেই প্রক্রিয়াতেই ফেরত পাঠানো উচিত। কিন্তু তারপরও ভারত পুশ ইন চালিয়ে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা কূটনৈতিকভাবে প্রতিবাদ করে যাচ্ছি।”

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ বিষয়ে যুদ্ধ নয়, কূটনৈতিক আলোচনার পথেই সমাধান খোঁজা হচ্ছে। এখনো সাফল্য আসেনি, তবে আমরা আশা করি একসময় ফল মিলবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির ইতিবাচক উত্তর দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৮:০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫