সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভালুকায় ৪০ লাখ টাকার গাছ কাটার অভিযোগ, তদন্তে পুলিশ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রায় ৪০ লাখ টাকা মূল্যের গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। জমির মালিকপক্ষের দাবি, অনধিকার প্রবেশ করে গাছগুলো কেটে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার পর জমির মালিকপক্ষ ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে নিশ্চিত করেছেন ওসি হুমায়ুন কবির।

অভিযোগ সূত্রে জানা গেছে, আরবাব গ্রুপের মালিক আরবাব হোসেন, এম এম আজমত হোসেন ও এম এম আদনান হোসেন কালতামারী মৌজায় ৩৪টি দলিলের মাধ্যমে ২১ একর ২৯ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন।

গত ২৭ জুলাই রাতে আরবাব গ্রুপের প্রজেক্ট ম্যানেজার মোঃ আবু সাঈদ ফকির সুহিন জমি তদারকিতে গেলে দেখতে পান, ১০-১২ জন ব্যক্তি ধারালো অস্ত্র ও ইলেকট্রিক করাত দিয়ে গাছ কাটছেন। বাধা দিলে তাকে শ্বাসরোধ ও মারধর করে একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে প্রায় ৪০০টি গাছ লড়িতে করে সরিয়ে নেওয়া হয়।

আরবাব গ্রুপের দাবি, অভিযুক্তরা নিজেরাই পূর্বে জমি বিক্রি করলেও এখন নানা ধরনের হয়রানি করছে। এ ঘটনার আগেও তাদের সঙ্গে বিরোধ হয়েছে এবং বর্তমানে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

অন্যদিকে অভিযুক্তদের পাল্টা দাবি, তারা আরবাব গ্রুপকে ৬ একর জমি বিক্রি করলেও গাছগুলো নিজের জমি থেকেই কাটা হয়েছে। বরং আরবাব গ্রুপই তাদের জমি দখলের চেষ্টা করছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

ভালুকায় ৪০ লাখ টাকার গাছ কাটার অভিযোগ, তদন্তে পুলিশ

আপডেট সময় : ১১:৩৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫