সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৯ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় আরও ১১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানায়, গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন আরও অন্তত ৮৬৬ জন।

এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩৯ জনে। আহত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন বা সড়কে পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

ত্রাণ সহায়তা নিতে গিয়েও প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। মন্ত্রণালয়ের তথ্যমতে, এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১,৪৮৭ জন এবং আহত হয়েছেন ১০,৫৭৮ জনের বেশি।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি ইসরায়েল। তবুও গাজায় দমন-পীড়ন অব্যাহত রেখেছে দেশটি, যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৯ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়াল

আপডেট সময় : ০৯:১৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫