সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ট্রাইব্যুনালে সরাসরি সম্প্রচারে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকাজ শুরু, উঠল গুলি ও বালুতে পুঁতে হ’ত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর অনুমতিক্রমে রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে এই বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এই মামলায় আরও আসামি রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামুন ইতিমধ্যেই নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে আদালতে তথ্য দিতে সম্মত হয়েছেন।

আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনরত ছাত্রদের “রাজাকারের বাচ্চা” বলে উসকানিমূলক বক্তব্য দেন। পরে ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী কর্মীরা একযোগে নিরীহ ছাত্র-জনতার ওপর হা’ম’লা চালিয়ে দেড় হাজার মানুষকে হ’ত্যা করে ও প্রায় ২৫ হাজারকে আহত করে।

দ্বিতীয় অভিযোগে বলা হয়, শেখ হাসিনা হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন, যা বাস্তবায়ন করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি। সেই নির্দেশের প্রমাণ হিসেবে আদালতে শেখ হাসিনার ফোনালাপের অডিও রেকর্ডও উপস্থাপন করা হয়।

তৃতীয় থেকে পঞ্চম অভিযোগে রংপুর, চানখাঁরপুল ও আশুলিয়ায় ছাত্র ও নিরীহ নাগরিকদের গু’লি ও আগুনে পুড়িয়ে হ’ত্যার ঘটনায় শেখ হাসিনাসহ তিন আসামিকে অভিযুক্ত করা হয়েছে।

এটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে আদালত অবমাননার মামলায় তিনি ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন। আরেক মামলায় গুম-খু’ন ও নির্যাতনের অভিযোগে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য রয়েছে ২৪ আগস্ট। হেফাজতের ঘটনাতেও তার বিরুদ্ধে আরেকটি মামলা চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ট্রাইব্যুনালে সরাসরি সম্প্রচারে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকাজ শুরু, উঠল গুলি ও বালুতে পুঁতে হ’ত্যার অভিযোগ

আপডেট সময় : ১২:১৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫