সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মুজিববাদ কালচার এখনো ভাঙা যায়নি: সাদিক কায়েম

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, দেশে ফ্যাসিবাদী শাসনকে সাংস্কৃতিকভাবে প্রতিষ্ঠা দিতে শাহবাগ চেতনার মাধ্যমে যে ‘মুজিববাদ কালচার’ তৈরি হয়েছে, তা এখনো ভাঙা যায়নি।

শনিবার (২ আগস্ট) বিকেলে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে শহীদ আব্দুল্লাহ আল তাহীরের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, “খুনি হাসিনা গত ১৬ বছরে কালচারাল এস্টাবলিশমেন্টের মাধ্যমে দেশে জুলুম-নিপীড়নের সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে। শহীদদের রক্তে রঞ্জিত জুলাই বিপ্লব আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে— এই কালচারাল স্টাবলিশমেন্ট ভেঙে নতুন বাংলাদেশ গঠন করতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের পর থেকে আমরা বলে আসছি— ফ্যাসিস্ট সংস্কৃতি যারা ধরে রেখেছে, তাদের এখান থেকে হটাতে হবে। শহীদদের স্মৃতি ও আত্মত্যাগকে কেন্দ্র করে ডকুমেন্টারি, নাটক, উপন্যাস ও প্রবন্ধ নির্মাণ করতে হবে। ইসলামী ছাত্রশিবির ইতোমধ্যে সে কাজ শুরু করেছে।”

সাদিক কায়েম বলেন, “আমাদের প্রথম দাবি— খুনি হাসিনা ২ হাজার ভাইবোনকে খুন করেছে, ৪০ হাজার ভাইবোনকে পঙ্গু করেছে, যেসব মানবাধিকার লঙ্ঘন করেছে, সব অপরাধের বিচার করতে হবে। এসব অপরাধের বিচার ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মুজিববাদ কালচার এখনো ভাঙা যায়নি: সাদিক কায়েম

আপডেট সময় : ১০:২১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫