বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ পূর্ব জেলা শাখার প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ পূর্ব জেলা শাখার আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলীয় আদর্শ, সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্ব বিকাশমূলক নানা দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম এবং পরিচালনা করেন প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক।
প্রশিক্ষণ পর্বে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং জেলা সহসভাপতি মাওলানা আজিমুদ্দীন শাহ জামালী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা সহসভাপতি আব্দুল আলীম, মুফতি বাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম রহমানী, হালুয়াঘাট উপজেলা সভাপতি তাজুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণ মজলিসে ইহতেসাব ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত আলোচনার পরিবেশ সৃষ্টি হয়। নেতৃবৃন্দ দাওয়াতি কার্যক্রমকে বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।














