সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বিমানে দাড়ি-টুপি পরায় মুসলিম যাত্রীকে ভারতীয়দের মারধর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের দিল্লি থেকে মুম্বাইগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে এক মুসলিম যাত্রীকে তার মুখভর্তি দাড়ি ও মাথায় টুপি পরার কারণে মারধরের ঘটনা ঘটেছে। ধর্মীয় পরিচিতিকে কেন্দ্র করে সংঘটিত এই ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে ৩২ বছর বয়সী আদিল মির্জার সঙ্গে। তিনি বিমানে ওঠার সময় একাধিক যাত্রী তার দাড়ি ও টুপি দেখে নিরাপত্তা প্রশ্নে আপত্তি তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে এক যাত্রী প্রকাশ্যে তাকে চড় মারে। পুরো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বাকবিতণ্ডার এক পর্যায়ে আদিল মির্জার ওপর শারীরিক হামলা চালানো হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। মানবাধিকার সংগঠনগুলো এবং ধর্মীয় নেতারা ঘটনাটির দ্রুত তদন্ত দাবি করেছেন।

এক ফেসবুক ব্যবহারকারী ইরফান মাহমুদ লিখেছেন, “এ কেমন দেশ, যেখানে আমরা মুসলিমরা আর নিরাপদ নই?” অন্যদিকে পূজা শর্মা নামে এক হিন্দু নারী লিখেছেন, “মুসলিম হলেই কি সে সন্ত্রাসী? দাড়ি ও টুপি পরলেই কি তাকে সন্দেহভাজন বানানো হবে?”

এই ঘটনার মাধ্যমে ভারতের সমাজে ধর্মীয় সহিষ্ণুতা ও সামাজিক ঐক্য নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের অধীনে এ ধরনের হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় দেশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

তথ্যসূত্র: দৈনিক ইনকিলাব

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বিমানে দাড়ি-টুপি পরায় মুসলিম যাত্রীকে ভারতীয়দের মারধর

আপডেট সময় : ১২:৩৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫