সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

১৮ তলা থেকে পড়ে অলৌকিকভাবে প্রাণে বাঁচল তিন বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের হাংঝো শহরে ১৮ তলা ভবন থেকে নিচে পড়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে তিন বছরের এক শিশু। ঘটনাটি ঘটে গত ১৫ জুলাই, দক্ষিণ-পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝো এলাকায়।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে জানানো হয়, শিশুটিকে দাদা-দাদির তত্ত্বাবধানে রেখে বাইরে গিয়েছিলেন বাবা-মা। ঘুমন্ত অবস্থায় ফেলে গেলেও জেগে উঠে শিশুটি বাথরুমে যায় এবং কমোডে উঠে একটি খোলা জানালা দিয়ে নিচে পড়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শিশুটি প্রথমে একটি গাছের ডালে পড়ে এবং পরে নিচের ঝোপের মধ্যে মুখ থুবড়ে পড়ে যায়। সরাসরি কংক্রিটে না পড়ায় সে প্রাণে বেঁচে যায়।

স্থানীয় এক প্রতিবেশী শিশুটিকে নিচে পড়ে থাকতে দেখে দ্রুত ভিডিও ধারণ করে কর্তৃপক্ষকে জানায়।

শিশুটির বাবা বলেন, “ভিডিও দেখে প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি যে আমার ছেলে ১৮ তলা থেকে পড়ে গেছে। সম্ভবত ১৭ তলায় একটি জানালায় ধাক্কা খাওয়ার কারণে তার গতি ও দিক কিছুটা বদলে যায়।”

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, শিশুটির বাঁ হাত ভেঙেছে, মেরুদণ্ডে আঘাত আছে এবং কিছু অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মাথায় কোনো আঘাত না লাগায় সে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়।

ঘটনার পর শিশুটির বাবা কৃতজ্ঞতা প্রকাশ করতে ভবনের পাশের সেই গাছের ডালে একটি বড় লাল ফুল ঝুলিয়ে দেন। চীনের সংস্কৃতিতে এটি সম্মান ও উদযাপনের প্রতীক হিসেবে বিবেচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

১৮ তলা থেকে পড়ে অলৌকিকভাবে প্রাণে বাঁচল তিন বছরের শিশু

আপডেট সময় : ১২:২৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫