সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে জুয়ার আসরে পুলিশের অভিযান, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৩

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ শহরতলির চরভাবখালী এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে তিন জুয়ারিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার, তিনটি সিএনজি অটোরিকশা এবং এক জুয়াড়ির বিকাশ একাউন্টে থাকা ৪ লাখ টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট ২০২৫) গভীর রাতে সদর উপজেলার ভাবখালি কাচারি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চরাঞ্চলে এই অভিযান চালানো হয়। শনিবার (২ আগস্ট) দুপুরে তাদের ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নরসিংদীর রায়পুরা থানার মৃত মতিন খানের ছেলে মোঃ শাকিল খান (৪০), ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে আল আমিন (৪৫) এবং ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামের মৃত উশন আলীর ছেলে আশরাফুজ্জামান খান মোতালেব (৫৮)।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চরভাবখালী এলাকায় নিয়মিতভাবে জুয়ার আসর বসে আসছে। গৌরীপুর, ত্রিশাল ও সদর উপজেলার সীমান্তঘেঁষা এই দুর্গম চরাঞ্চলে গড়ে উঠেছে এই অবৈধ কর্মকাণ্ডের আস্তানা। গৌরীপুর উপজেলা মফিদুল ইসলাম এই জুয়ার আসরের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। তিনি বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার পলাতক আসামি।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম বলেন, “আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আকতারুল আলম বলেন, “ব্রহ্মপুত্র তীরবর্তী ওই এলাকায় এর আগেও একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। এমনকি সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এই ধরনের অভিযান নিয়মিত চলবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

ময়মনসিংহে জুয়ার আসরে পুলিশের অভিযান, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৯:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫