সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তান সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (২ আগস্ট) লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।

প্রেসিডেন্ট হিসেবে এটি পেজেশকিয়ানের প্রথম পাকিস্তান সফর। তার সঙ্গে রয়েছেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার মধ্যে আছেন জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তারা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুইদিনের রাষ্ট্রীয় সফরে তিনি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। আলোচনা হবে প্রতিনিধি পর্যায়েও।

সফর শুরুর আগে তেহরানে সাংবাদিকদের পেজেশকিয়ান বলেন, এই সফরের মূল উদ্দেশ্য ইরান-পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা। তিনি জানান, বার্ষিক বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও আন্তঃসীমান্ত বাজার সংযোগ নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আপডেট সময় : ০৮:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫