সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভোট আগে নয়, আগে দরকার ব্যবস্থা সংস্কার: নুর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণ অধিকার পরিষদের গণসমাবেশে নির্বাচন নিয়ে সাফ বার্তা

নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘‘আগে দরকার ব্যবস্থা সংস্কার, তারপর নির্বাচন। তাড়াহুড়ো করে ভোট দিয়ে লাভ নেই।’’

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, ‘‘আগামীতে যেন কেউ ফ্যা’সিবাদী হতে না পারে, সেজন্য দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের বিতাড়িত করতে হবে। গণ অভ্যুত্থানের পর এই কয়েক মাসেই অনেকের পেট মোটা হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থায় কোনো পদক্ষেপ নেই, মানুষের আশাও পূরণ হচ্ছে না।’’

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে হঠাৎ করে সিদ্ধান্ত নয়, জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করেই আগামী পথচলা ঠিক করতে হবে। এই সময় তিনি দাবি জানান, ৫ আগস্টের আগেই ‘জুলাই সনদ’ প্রকাশ করতে হবে, যা হবে আগামীর রূপরেখা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভোট আগে নয়, আগে দরকার ব্যবস্থা সংস্কার: নুর

আপডেট সময় : ১০:৫২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫